লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহযোগিতায় ১৭ই ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি ও গণিত বিষয়ে ২০২৫ (নতুন) সালে ক্লাসে উন্নত মানের মান-সম্মত শিক্ষা প্রদানের বিষয়ে শিক্ষকদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম এছাড়াও বক্তব্য রাখেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, সমাপনী বক্তবের মাধ্যমে শিক্ষকগণকে শিক্ষার মান উন্নয়ন বিষয়ে শিক্ষার্থীদের মনোযোগের সাথে প্রাণ খুলে শিক্ষা প্রদানের কথা বলিয়ে তিনি আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করেন। এ সময় উক্ত উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
