লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার কালাই প্রেসক্লাবের উদ্যোগে ১৪ই মার্চ ২০২৫ শুক্রবার অত্র প্রেসক্লাব চত্বরে কালাই প্রেসক্লাবের সভাপতি এটিএম সারওয়ার হোসেন শিপনের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন কালাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাফিউত জামান তালুকদার ডলার।
উক্ত অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান, জয়পুরহাট – ২ আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপির অন্যতম সদস্য আনিসুর রহমান তালুকদার, কালাই উপজেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের নায়েবে আমির অধ্যক্ষ সাইফুল ইসলাম ফিতা সহ আরো অনেকে। বক্তব্যের শেষে ইফতারের পূর্ব মুহুর্তে দেশ ও জাতির উদ্দেশ্যে এবং অত্র কালাই প্রেসক্লাবের জন্য মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
