লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের কালাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১লা নভেম্বর ২০২৩ বুধবার সকাল সাড়ে ১০টায় “স্মার্ট যুব সমৃদ্ধদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর চত্বর থেকে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে যুব র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্র দক্ষিণ করে এসে উপজেলা মিলনয়াতনে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে জাতীয় যুব দিবসের গুরুত্ব তুলে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম। উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা সুশান্ত কুমার ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোলা ও আহম্মেদাবা ইউপি চেয়ারম্যান আলী আকবর। এ ছাড়াও অন্যান্যরমধ্যে থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা মনীশ চৌধুরী, সফল সংগঠক শামীম আহম্মেদ ও সফল আত্মকর্মী খাজা আহসান উল্লাহ্। এসময় উপজেলা যুব উন্নয়ন অফিসের কর্মচারী, যুব, যুব নারী, ইউপি চেয়ারম্যানগণ, গণ্যমাণ্য ব্যক্তিবর্গসহ, প্রিন্টওইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন । সমাপনী বক্ত্যবে সভাপতি ইউএনও মহোদয় এ উপজেলায় উন্নয়নের অগ্র যাত্রা বাড়াতে এবং সফল উপজেলা করার লক্ষে সকল যুবককে প্রসিক্ষণ নিয়ে কাজ করার কথা বলিয়ে আলোচনা সভা সমাপ্তি করেন। আলোচনা পরিশেষে প্রসিক্ষণ প্রাপ্ত ২৪ জন যুব, যুব নারীদের মাঝে অতিথি বৃন্ধের মাধ্যমে ১০,৪০,০০০/- (দশ লক্ষ চল্লিশ হাজার) টাকা ঋণের চেক ও সনদপত্র বিতরন করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *