লুৎফর রহমান
স্টাফ রির্পোটার
জয়পুরহাটের কালাই উপজেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের আয়োজনে ৭ই এপ্রিল ২০২৫ সোমবার বিকাল ৫টায় বাদ আছর উপজেলা শাখা জামায়াতের আমির মাওলানা মুনছুর রহমান এর নেতৃত্বে কালাই উপজেলা মডেল মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পাঁচশিরা বাজার হতে থানা গেইট পর্যন্ত প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাস ষ্ট্যান্ড চত্বর এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এরপর উপজেলা শাখা জামায়াতের আমির মাওলানা মুনছুর রহমানের সভাপতিত্বে গাজায় ইসরায়েলী নৃশংশ গণহত্যা, বর্বরোচিত হামলার প্রতিবাদের আহুত হরতালের সমর্থনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা শাখা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা ও সেক্রেটারী প্রভাষক আব্দুল আলিম, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোজাফ্ফর হোসেন, জেলা জামায়াতের মজলিসে সুরা সদস্য মাওলানা নূরুজ্জামান সরকার, পৌর আমির আঃ হান্নানসহ আরো অনেকে। সকল বক্তা বক্তব্যের মাধ্যমে বিশে^র সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলীদের বিরুদ্ধে রুখে দারানোর কথা বলেন। এছাড়া ও তাদের সকল পন্য বর্জন, দেশীয় পন্য ব্যবহার এবং ইসরায়েলীর গণহত্যা বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে র্নিবিচারে গণহত্যার কথা জাতি সংঘের কাছে তুলে ধরেন এবং অনতি বিলম্বে হামলা বন্ধের জন্য প্রতিবাদ জানিয়েছেন। এসময় উপজেলা সদরের বিভিন্ন মসজিদের মুসলীবৃন্দ ও জামায়াতের নেতাকর্মী উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
