লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলায় পুলিশ প্লাজা সুপার মার্কেটের দক্ষিণ পাশে বিএনপি’র দলীয় কার্যালয়ে১১ই অক্টোবর ২০২৫ শনিবার সকাল ১১ টায় বিএনপির দলীয় কার্যালয়ে গণ সংযোগ, লিফলেট বিতরণের আগে কালাই, ক্ষেতলাল,আক্কেলপুর জয়পুরহাট ২ আসন বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) দল থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি মনোনয়ন প্রত্যাশী জলবায়ু বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের ভাইস চেয়ারম্যান, ফার্টিলাইজার এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি, জাসাস কেন্দ্রীয় সংসদ সাবেক পরিচালক, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফ ও), জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব আলহাজ্ব লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় আগামী এমপি মনোনয়ন প্রত্যাশী জনাব আলহাজ্ব লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ বক্তব্যের মাধ্যমে বলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যৈষ্ঠপুত্র বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়নের বার্তা লিফলেট এর মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দেওয়া এবং গণসংযোগ করা এবং আমার মূল উদ্দেশ্যে । এছাড়া ও তিনি বলেন বিএনপি দল করার কারণে তৎকালীন ফাসিস্ট আওয়ামীগ সরকার কর্তৃক বিভিন্ন নির্যাতনের শিকারের কথা তুলে ধরে বলেন আমাকে দীর্ঘদিন ধরে আয়না ঘরে রাখা হয়েছে এবং আমাকে গুম করা হয়েছিল। ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয়ের পক্ষে কাজ করছি এবং করেই যাব। । পরিশেষে বলেন বিএনপি দল থেকে যিনি এমপি মনোনয়নপত্র পাবেন দ্বিধা দ্বন্দ ,হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে জাতীয়তাবাদী (বিএনপি)দলের স্বার্থে তার পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন। এরপর বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখর মেধাবী ছাত্রদলের সাবেক ছাত্রনেতা আব্বাস । তারপর বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাবেক ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক নেতা ফজলে কাদের সোহেল, কালাই উপজেলা বিএনপি’র নেতা মোজাফফর হোসেন তালুকদার সহ আরো অনেকে। বক্তব্যের শেষে অত্র পুলিশ প্লাজা সুপার মার্কেটের সামনে থেকে বিশাল মোটরসাইকেল বহর বের হয়ে উক্ত কালাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে মহড়া এবং ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ করা হয়। মোটরসাইকেল মহড়ায় বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *