লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক গণের আয়োজনের ১৪ই ডিসেম্বর ২০২৫ রবিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কার্যালয় চত্বরে উপজেলা শিক্ষা অফিসার জনাব রাশেদুল আলমের সভাপতিত্বে উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব আব্দুল্লাহ আল মামুন এর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাকিম। ব্যাচখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সাদিকুল ইসলাম রনি র সঞ্চালনায় বক্তব্য রাখেন সরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রওশনারা পারভিন, মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাথী রানী সাহা, সমশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল হক,হাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন, বানদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাসির, করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাকিম, পরিশেষে বিদায়ী উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব আব্দুল্লাহ আল মামুন বক্তব্য রাখেন। তার জন্মস্থান বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলার বানাইল গ্রামে। তিনি জয়পুরহাট সদর উপজেলা শিক্ষা অফিসে সহকারী শিক্ষা অফিসার হিসেবে বদলি হয়ে চলে গেলেন। তিনি কালাই উপজেলা শিক্ষা অফিসে ৭ই এপ্রিল ২০২২ তারিখে যোগদান করেন। দীর্ঘ ৩ বছর ৮ মাস কর্মরত ছিলেন। সমাপনী বক্তব্য সভাপতি শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত)বলেন আব্দুল্লাহ আল মামুন ব্যক্তি হিসেবে ছিলেন অত্যন্ত
অমায়িক ,নম্র ,ভদ্র ,আর অফিসার হিসেবে তিনি ট্যালেন্ট ,স্মার্ট, বিচক্ষণ , বুদ্ধিমান, বিবেকবান এবং একজন সৎ ও ভালো অফিসার ছিলেন। পরিশেষে তিনি বিদায়ী অফিসারের সার্বিক মঙ্গল কামনা করে বিদায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
