লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২২শে জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ( কালাই) ইফতেকার রহমান, কালাই থানা অফিসার ইনচার্জ ( ওসি ) রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার হারুনুর রশিদ, উপজেলা মাধ্যমিক অফিসার কাজী মনোয়ারুল হাসান ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান, কালাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম,কালাই প্রেসক্লাবের সভাপতি সেলিম সারোয়ার ও প্রেসক্লাব কালাইয়র সভাপতি আতাউর রহমান সহ আরো অনেকে। অত্র উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ,যুয়া , চুরি বন্ধ, বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে উক্ত সভায় ব্যাপক আলোচনা করা হয়েছে। উল্লেখিত সভার সভাপতি ইউএনও মহোদয় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ অন্যান্য বিষয় ভালো রাখার লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা চেয়ে তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করেন। এ সময় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভার সদস্যগণ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *