লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দাপুর ইউনিয়নের কুজাইল দক্ষিণ পাশে বড় কোদাল নামাক মাঠের আলুর জমি থেকে ১ বৃদ্ধের লাশ উদ্ধার করেছে কালাই থানা পুলিশ। মৃত ব্যক্তিটি হলেন উপজেলার জিন্দাপুর ইউনিয়নের করিমপুর পূর্ব কুজাইল গ্রামের মৃত্যু অফিল খানের ছেলে মালেক খান (ফটো ) উক্ত জিন্দার পুর ইউনিয়নের বেগুনগ্রাম ফাজিল সিনিয়ার মাদ্রাসায় দপ্তরি পদে চাকুরী করতেন বর্তমানে তিনি অবসর প্রাপ্ত। স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায় মৃত মালেক খান ফটো ২ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার বিকালবেলা আলুর গাছে সার দেওয়ার জন্য তিনি মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে করিমপুর ত্রিমহনী বাজারে সার কিনতে যান।
বাজার থেকে সার ক্রয় করে নিয়ে মাঠের আলুর জমিতে সার দিতে গিয়ে মালেক খান ফটো বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন ওইদিন তাকে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। ৩ জানুয়ারি শুক্রবার সকালে কে -বা কারা তাকে আলুর জমিতে লাশ হয়ে পড়ে থাকা দেখে থানায় খবর দিলে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলুর ক্ষেত থেকে বৃদ্ধের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত উক্ত বৃদ্ধ লোকটির মৃত্যুর রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি । উল্লেখিত লাশটি থানা থেকে জয়পুরহাট মর্গে পটানো হয়েছে। কালাই থানা অফিসার ইনচার্জ ( ওসি ) জাহিদ হোসেনের কাছ থেকে এ তথ্যটি নিশ্চিত হওয়া গেছে।
