লুৎফর রহমান
সিনিয়র রিপোর্টার (জয়পুরহাট)
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন,উপজেলা মহিলা বিষয়ক অফিস ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে ৮ই মার্চ ২০২৬ রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়ত উপজেলা ও মহিলা বিষয়ক অফিসার মাহফুজা খাতুনের সভাপতিত্বে “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”এ প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তিনি স্বাগত বক্তব্যে বলেন নারী কারো বোঝা নয় ,আমরা পেছিয়ে থাকবো না নিজের অধিকার নিজেকেই আদায় করে নিতে হবে। অপ্রাপ্ত বয়ষে বাল্যবিবাহে রাজি থাকবো না ওইসব কথা বলিয়ে তিনি বক্তব্য শেষ করেন। এরপর উপজেলা মহিলা বিষয়ক হিসাব রক্ষক আতাউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা, তিনি নারী মেয়ের উদ্দেশ্যে বলেন নিজের ভাগ্য নিজেকেই পরিবর্তন করতে হবে। পুরুষেরা প্রতিযোগী নয় তারা হলেন সহযোগী ।ছেলে সন্তান যেমন সম্পদ মেয়ে সন্তানও তেমনি সম্পদ।মেয়ে অবহেলিত নয় সম্মানিত তাকেও সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা এবং সমানভাবে দেখা প্রত্যেক বাবা-মার দায়িত্ব। এতে সমাজ পরিবর্তন হবে , মেয়েরা এগিয়ে যাবে দেশ উন্নয়ন হবে। তারপর বলেন বাল্যবিবাহ সমাজে একটি ভয়াবহ সমস্যা। বাল্যবিবাহ রোধে সামাজিকভাবে আন্দোলন গড়ে তোলার কথা জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন। এছাড়াও অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মনিরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার হারুনুর রশিদ, কালাই থানা তদন্ত (ওসি)ইন্সপেক্টর দীপেন্দ্র নাথ সিংহ, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান, আতাহার জ্যোতি মহিলা সমিতির সভাপতি হাবিবা জাহান জার্সিয়া ও মাদাই নূর মহিলা সমিতির সভাপতি নাসিমা খানম সহ আরো অনেকে। এ সময় উপজেলা মহিলা বিষয়ক ও জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা, কর্মচারী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, উপজেলার বিভিন্ন মহিলা সমিতির সভাপতি ,সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অত্র আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
