নিরব হাসান
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ও বিএনপি নেতা কামরুজ্জামান চঞ্চল সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। তিনি বর্তমানে ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ইতোমধ্যে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন কামরুজ্জামান চঞ্চল। প্রতিদিনই তিনি ওয়ার্ডের বিভিন্ন মহল্লা, পাড়া-মহল্লা ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন।
কামরুজ্জামান চঞ্চল বলেন, “আমি দীর্ঘদিন ধরে ২৮ নম্বর ওয়ার্ডের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এলাকার উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং মানুষের সমস্যা সমাধানে কাজ করতে চাই। এজন্য সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”
স্থানীয় অনেকেই মনে করছেন, জনসম্পৃক্ততা ও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার কারণে ২৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কামরুজ্জামান চঞ্চল বেশ এগিয়ে রয়েছেন।
তিনি নির্বাচিত হলে এলাকার রাস্তা-ঘাট উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং নাগরিক সেবার মান উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
