মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

রাজশাহীর কলমা এলাকায় কলমা যুব সমাজের উদ্যোগে বহুল প্রতীক্ষিত “কলমা প্রিমিয়ার লীগ ২০২৬” টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা যেন উৎসবমুখর হয়ে ওঠে।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও ব্যক্তিগত কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। তবে তার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম। তিনি প্রধান অতিথির অনুপস্থিতিতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সঠিক পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রন জীব হোসেন রাজীব, যুগ্ম আহ্বায়ক ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা জিয়া মঞ্চ, রাজশাহী। তিনি বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক।
আয়োজকরা জানান, এই টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য হলো এলাকার তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা এবং ক্রীড়াচেতনা গড়ে তোলা। তারা আশা প্রকাশ করেন, এই আয়োজন ভবিষ্যতেও নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে এবং আরও বড় পরিসরে বিস্তৃত হবে।
উদ্বোধনী খেলায় স্থানীয় দুটি দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়, যা দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। মাঠজুড়ে ছিল দর্শকদের ভিড় ও উচ্ছ্বাস।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের পরবর্তী খেলাগুলো নিয়েও ইতোমধ্যে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *