জয়পুরহাট প্রতিনিধি

আগামী (৩০ জানুয়ারি) বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এর জয়পুরহাটে আগমন উপলক্ষে কর্মী সম্মেলন ২০২৫ সফল করার লক্ষ্যে কালাইয়ে গনসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে ।

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় কালাই উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর আয়োজনে কালাই বাসস্টেশন চত্বরে এ গনসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

এসময় কালাই উপজেলার জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুনসুর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন, সেক্রেটারি আব্দুল আলিম,নায়েবে আমির তাইফুল ইসলাম ফিতা,নায়েবে আমির আব্দুর রউফ,পৌর আমির মাওলানা আব্দুল হান্নান,পৌর সেক্রেটারি রফিকুল ইসলাম,উপজেলা বায়তুল মাল সম্পাদক আনোয়ার ইসলাম, পৌর কর্ম পরিষদ সদস্য সানাউল্লাহ সরকার সহ উপজেলা ও পৌর জামাতয়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *