সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

শনিবার ১১ মে,২০২৪ খ্রি ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহে- ময়মনসিংহ জেলা পুলিশের কনস্টেবল ও নায়েকদের নিয়ে ‘দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স’ (১৬তম ব্যাচ)- এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার), পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন। এসময় ডিআইজি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, এই কোর্স মডিউলটি পুলিশ সদস্যদের কার্যক্রমে কর্মদক্ষতা বৃদ্ধি ও আইন-শৃংঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তবক্ষেত্রে প্রয়োগ করে জনমনে পুলিশের প্রতি আস্থা বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন ডিআইজি । উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার খালিদ বিন নুর, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহ।

পরে রেঞ্জ ডিআইজি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে ‘বিট পুলিশিং এর ধারণা, বিট পুলিশিং সম্পর্কে নেতিবাচক ধারণা দূরীকরণ ও পুলিশ জনতা সম্পর্ক উন্নয়নের উপায় ইতিবাচক ধারণা তৈরী সংক্রান্ত’ এবং ‘সহকর্মী ও সেবা প্রত্যাশীদের সাথে পেশাগত আচরণ ও করনীয়-বর্জনীয় সংক্রান্ত দুটি পৃথক সেশন (ক্লাস) পরিচালনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন এস. এম. আসিফ আল হাসান, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহ সহ প্রশিক্ষক-প্রশিক্ষণার্থীবৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *