মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুরের হাজীরহাট থানার বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৫ জুন) রাত আনুমানিক ২টা ২০ মিনিটে হাজীরহাট থানাধীন উচ্চাটারী গ্রামে অভিযান চালিয়ে আসামী আপেলকে (পিতা-মোঃ রফিকুল) তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি উচ্চাটারী গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এর নির্দেশনায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই ফারহান কাজী, এএসআই মোঃ সাইফুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্স মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। অভিযানের একপর্যায়ে সিআর-৩২৯১/২৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আপেলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তাকে হাজীরহাট থানায় নিয়ে আসা হয় এবং পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় কোনো আলামত উদ্ধার হয়নি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *