মোঃ মিঠু মিয়া
গাইবান্ধার জেলা প্রতিনিধি

এএফডব্লিউসি ২৪-এ অধ্যায়নরত সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর অফিসারদের সাথে পুলিশ সুপার গাইবান্ধা মহোদয়ের সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়।

রবিবার (২১ এপ্রিল) সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর ভিআইপি অফিসারসহ মোট ৬৮ জন অফিসার প্রশিক্ষণার্থী সদর দপ্তর ৬৬ পদাতিক ডিভিশন রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন স্থাপনা, বাংলাদেশ বিমান বাহিনীর স্থাপনা, বিজিবি সেক্টর/ব্যাটালিয়ন এবং উল্লেখ্যযোগ্য দর্শনীয় স্থানসমূহ পরিদর্শনের উদ্দেশ্যে গাইবান্ধা জেলায় আগমন করেন।

সার্কিট হাউজ গাইবান্ধায় প্রশিক্ষণার্থীগণ উপস্থিত হলে গাইবান্ধার পুলিশ সুপার জনাব মোঃ কামাল হোসেন, পিপিএম সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

পরবর্তীতে তিনি গাইবান্ধা জেলায় অবস্থিত বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি আগত প্রশিক্ষণার্থীদের সামনে উপস্থাপন করেন এবং গাইবান্ধা জেলা সম্পর্কে উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *