মোঃ মোমিন খান
বিশেষ প্রতিনিধি বগুড়া

বগুড়ার আদমদীঘিতে বিএনপির অফিসে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ সংক্রান্ত নাশকতা মামলায় এজাহাভুক্ত আসামী আদমদীঘির নসরতপুর ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফারুক হোসেন (৩১) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (১৬ ফেব্রুয়ারী) সকালে তাকে সাওইল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফারুক হোসেন আদমদীঘির নসরতপুর ইউপির সাওইল বাজারের মৃত মোজাহার আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, বিগত ২০২৪ সালের ৪ আগষ্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকাবার জন্য আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মি ককটেল, পেট্রোল সাবল ও লাঠি সোডাসহ ধারালো অস্ত্রে সজ্জিত দলবদ্ধ হয়ে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি অফিসে ঢুকে দরজা জানালা ভাংচুর, চেয়ার, আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিলা ও তারেক রহমানের ছবিতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে পুড়ে ফেলে। এ ঘটনায় আদমদীঘি উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান বাদি হয়ে একই সালের ২৫ আগষ্ট রাতে আওয়ামীলীগের ১২৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ২৫০জনের নামে বিশেষ ক্ষমতা আইন নাশকতা সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। এ মামলায় রোববার সকালে গ্রেপ্তারকৃত ফারুক হোসেনকে ওই দিন আদালতে প্রেরন করা হয় বলে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *