মোঃ মোমিন খান
বিশেষ প্রতিনিধি বগুড়া

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে পুকুরের পানিতে সুতিপানার মধ্যে ভাসমান অবস্থায় আকবর আলী (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারী) ১২ টায় উপজেলার সান্তাহার পৌর শহরের জোড়া পুকুর নামক একটি পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। আকবর আলী আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের ঢাকাপট্টি এলাকার মৃত আতোয়ার রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকালে আদমদীঘির সান্তাহার পৌর শহরের জোড়া পুকুরের রাস্তা দিয়ে রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিলেন কয়েকজন ব্যক্তি। এসময় ওই পুকুরের পানির উপরে সুতিপানার মধ্যে ভাসমান অবস্থায় একটি লাশ দেখেন পান। এরপর বিষয়টি জানাজানি হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বেলা ১২টায় আকবর আলীর লাশটি উদ্ধার করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *