মোঃ মোমিন খান
বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার আদমদীঘিতে জমিজমা নিয়ে বিরোধের জেরধরে মারপিটে দৈনিক চাঁদনী বাজারের সাংবাদিক মিহির সরকার ও অপরপক্ষের বিভাষ চন্দ্র সরকার নামের দুইজন আহত হয়েছে। আহতদের মধ্যে সাংবাদিক মিহির সরকারকে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে আদমদীঘি সদরের মাঝিপাড়ায় এ মারপিটের ঘটনা ঘটে। আহত মিহির সরকার উপজেলার মাঝিপাড়ার মনমত সরকার ও বিভাষ চন্দ্র সরকার নিবারণ সরকারের ছেলে।
জানাযায়, আদমদীঘি উপজেলার মাঝিপাড়া গ্রামের সাংবাদিক মিহির সরকার ও বিভাষ সরকারদের মধ্যে পারিবারিক জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরে ওই জমিতে ধান কাটা নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্য্যায়ে উভয়ের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিক মিহির সরকার ও বিভাষ সরকার আহত হলে তাদের আদমদীঘি হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে মিহির সরকারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তার করা হয়। অপর আহত বিভাষ সরকারকে আদমদীঘি হাসপাতালে ভতি করা হয়। এ সংবাদ লিখা পর্যন্ত কোন মামলা হয়নি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *