মানিক
ভ্রাম্যমান প্রতিনিধি

রংপুর বিভাগীয় জেলা লালমনিরহাট এর পাটগ্রাম থানার অন্তর্গত ” তিস্টা টোল প্লাজার ” পুলিশ চেক পোস্টে – ১২ জানুয়ারি রোজ শুক্রবার দুপুর আনুমানিক ২ঃ৩০ মিনিটে পাটগ্রাম থানার এস আই শাহারুল এর নেতৃত্বে তার সঙ্গীও দল সহ একটি বাস যার নাম্বার ঢাকা মেট্রো ব ১১-৩২৬৪ এর যাত্রীসহ চেক করার সময় বাসের এক যাত্রী নামঃ মোঃ আজিজুল ইসলাম, পিতাঃ মৃতঃ খলিলুর রহমান,
সাং তালুক বেলকা, সুন্দরগঞ্জ, জেলাঃ গাইবান্ধা এর কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা জব্দসহ আজিজুল ইসলামকে আসামি করে গ্রেপ্তার করেন। এ ব্যাপারে ড্রাইভার মোঃ জুয়েল মিয়া ও হেল্পার আলম মিয়ার সাথে কথা বললে ওনারা বলেন – যাত্রীর কাছে মাদক ছিল আমরা বুঝতে পারি নাই বলে পুলিশকে সহযোগিতা করে সাক্ষী হয়ে চলে যান।

এ ব্যাপারে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক বললে এ বিষয়ে মামলা হয়েছে আইনগত প্রক্রিয়া শেষে আজ শনিবার আসামি আজিজুল ইসলামকে কোটে সোপর্দ করা হবে বলে মুঠোফোনে জানিয়েছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *