মোঃ ইমরুল আহসান
০৭ নভেম্বর ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ আব্দুর রাজ্জাক এর নির্দেশনায় সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার তাপস সরকার, সহকারী পুলিশ সুপার নাহিদ হাসান, সহকারী পুলিশ সুপার একেএম খালেকুজ্জামান, পিপিএম এর তত্ত্বাবধানে সাইবার সেলে কর্মরত পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আরিফ আলী, এএসআই (নিঃ) সোলায়মান আলী,এএসআই(নিঃ) মোঃমজিবর রহমান এর নেতৃত্বে সাইবার টিম কর্তৃক দেশের বিভিন্ন থানায় হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়। অত্র ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার জনাব তাপস সরকার এর মাধ্যমে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।
হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে ভুক্তভোগীরা ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, নিশিন্দারা, বগুড়া কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন।
