মোঃ ইমরুল আহসান
৫ নভেম্বর রবিবার ১০.৩০ ঘটিকায় ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, নিশিন্দারা, বগুড়ার অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব মোঃ আব্দুর রাজ্জাক মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কোরআন তেলাওয়াত দিয়ে বিগত সভার আবেদন-নিবেদনের প্রেক্ষিতে গৃহীত পদক্ষেপসমূহের প্রতি আলোকপাত করা হয়। এরপর ট্রেডম্যান থেকে শুরু করে কনস্টেবল, নায়েক এভাবে পর্যায়ক্রমে সকল অফিসার ফোর্সদের সুবিধা-অসুবিধার কথা শোনার পর অধিনায়ক মহোদয় তৎক্ষনাৎ সেগুলো সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ করেন। এছাড়াও ৫২৪ জনকে মোট ৩,০৫,৬০০/- টাকা অর্থ পুরস্কার ও ২৭ জনকে জিএস মার্ক প্রদান করেন। অধিনায়ক মহোদয় তাঁর বক্তব্যে ইউনিটের সকল সদস্যকে দায়িত্বশীল আচরণের কথা বলেন ও নিয়ম-শৃংখলার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কর্মক্ষেত্রে ব্যাটালিয়ন পুলিশের চলমান সুনামকে অক্ষত রাখার নির্দেশ প্রদান করেন। উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অত্র ব্যাটালিয়নের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার জনাব সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস সরকার, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ তৌফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার নাহিদ হাসান, সহকারী পুলিশ সুপার একেএম খালেকুজ্জামান, পিপিএম সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
