নিউজ ডেস্ক

৪০৭ কোটি টাকা ফিরে পেলেন প্রতারণার শিকার গ্রাহকরা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান।

অভিযোগের ভিত্তিতে কয়েকটি ই-কমার্সের প্রতিষ্ঠানের গ্রাহকদের ৪০৭ কোটি টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে। মামলা জটিলতায় এখনো ১২৭ কোটি টাকা ফেরত দেওয়া যায়নি। পরবর্তীতে ঐ টাকা ফেরত দেওয়া হবে।

রোববার ভোক্তা অধিদফতরের স‌ম্মেলন ক‌ক্ষে ই-কমার্স প্রতিষ্ঠা‌নগুলোর বিরু‌দ্ধে প্রাপ্ত অভিযোগ নিষ্প‌ত্তি এবং পে‌মেন্ট গেটও‌য়ে‌তে আট‌কে থাকা অর্থ প‌রি‌শো‌ধের অগ্রগ‌তি পর্যা‌লোচনা বিষয়ক সভা শেষে এ তথ্য জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান।

তিনি বলেন, মামলা জটিলতায় আটকে থাকা অর্থ ফেরত দিতে নতুন কমিটি করা হবে। এই টাকাগুলো কেন দেওয়া যায়নি, কমিটি তা ১৫ দিনের মধ্যে জানাবে।

সফিকুজ্জামান জানান, ই-অরেঞ্জ, ধামাকা ও আনন্দের বাজারের যেসব টাকা পাচার হয়ে গেছে, সেসব প্রতিষ্ঠানের মানিলন্ডারিং বিষয়ে সিআইডি কাজ করছে। আইনি প্রক্রিয়া শেষে সেসব প্রতিষ্ঠানের টাকা গ্রাহকরা ফিরে পাবেন। এ বিষয়ে মন্ত্রণালয়ে সর্বোচ্চ পর্যায়ে বৈঠক হয়ে এর সমাধান করা হবে।

তিনি বলেন, ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ অনুযায়ী গেটওয়েতে থাকা ৫৩৫ কোটি টাকার মধ্যে ৭৫ শতাংশ টাকা গ্রাহকদের পরিশোধ করা হয়েছে। বাকি টাকা পরিশোধ কীভাবে হবে, নতুন অভিযোগ ও চলমান মামলাগুলোর সার্বিক পরিস্থিতি নিয়ে ৩০ জুনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *