স্টাফ রিপোর্টার
নেত্রকোনা

নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলায় জুলাই- আগস্টের গনঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মাঝে ঈদ শুভেচ্ছা বিনিময় ও ঈদ সামগ্রী বিতরণ করেন নেত্রকোনা জেলার জাতীয় নাগরিক কমিটির সংগঠক প্রকৌশলী মোঃ শেখ জামাল আবির। জেলার বারহাট্রা, কলমাকান্দা, দুর্গাপুর, পূর্বধলা ও সদর উপজেলায় গত দুইদিন যাবৎ এই কার্যক্রম পরিচালনা করেন,, বারহাট্রায় শহীদ নাজিম উদ্দীন, শহীদ রাসেল, কলমাকান্দায় শহীদ মেহেদি, দুর্গাপুরে শহীদ ওমর ফারুক সহ মোট আটটি উপজেলায় ১৭ জন শহীদ ও ৫ জন আহতদের মাঝে ঈদ শুভেচ্ছা বিনিময় ও ঈদ সামগ্রি বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মিনহাজ উদ্দিন চৌধুরী, সানোয়ার হোসেন সানু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেখ সাবিকুন্নাহার অনন্য, ফারজানা খানম রুবি, আবরার ফাহাদ,হাফিজা আক্তারসহ অন্যান্য সদস্যবৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *