০৭ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখ সময় অনুমান ১১.৩০ ঘটিকায় র‍্যাব-১৪, সিপিএসসি এর একটি আভিযানিক দল ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ৭৫ নং জেল রোডস্থ টাঙ্গাইল বাসস্ট্যান্ডের আনুমানিক ৫০ (পঞ্চাশ) গজ পশ্চিমে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনাকালে একজন মহিলাকে সন্দেহ হলে আটক করে মহিলা র‍্যাব সদস্য দ্বারা তল্লাশি করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী ১) রোজিনা আক্তার ওরফে নাসিমা (৫৫), স্বামী-মৃত হানিফ শেখ, সাং-কুশাবেনু, থানা-কালিহাতী, জেলা-টাঙ্গাইল‘কে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আটককৃত মাদক ব্যবসায়ী রোজিনা আক্তার ওরফে নাসিমা (৫৫) এক পর্যায়ে তার সাথে থাকা মাদকদ্রব্য হেরোইনের কথা স্বীকার করে এবং তার ডান হাতে থাকা ছোট পার্স ব্যাগের ভিতর থেকে নিজ হাতে বের করে দেয়। অতপর উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারকৃত ৮২ গ্রাম হেরোইন জব্দতালিকা মূলে জব্দ করা হয়। জব্দকৃত হেরোইন এর আনুমানিক মূল্য = ৮,২০,০০০/- (আট লক্ষ বিশ হাজার) টাকা।
উপস্থিত স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামী অপরাপর মাদক ব্যবসায়ীদের সহযোগীতায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী থানায় মামলা দায়ের করতঃ আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *