মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগরীর হাজীরহাট থানা এলাকায় অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২ মে ২০২৬) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে হাজীরহাট থানাধীন মন্থনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ শাহ আলম (৪৮)। তিনি ওই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এর নির্দেশনায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে মন্থনা এলাকায় শাহ আলমের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন বলে স্বীকার করেন। এ সময় তার কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩,৩০০ টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় হাজীরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
