মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরীর হাজীরহাট থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ০১ (এক) জন আসামীকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ এর হাজীরহাট থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ০১ (এক) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩০০ টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এর নির্দেশনায় অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোঃ শফিকুর ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ০৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১টা ০৫ মিনিটে হাজীরহাট থানাধীন কামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ মইনুল ইসলাম (২৮), পিতা- মোঃ নিয়ামত আলী, সাং- দেরহালিয়া, থানা- হাজীরহাট মেট্রো, জেলা- রংপুর। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতকে থানায় নিয়ে আসা হয়েছে।
এ ঘটনায় হাজীরহাট থানায় রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ এর ৯০ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দায়ের করা হয়েছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *