১লা জুলাই হতদরিদ্র মানুষের মাঝে কাঁঠাল বিতরণ করেন ফরিদপুর জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ শাহজাহান, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।

শহরের গোয়ালচামট এলাকায় অসহায় দুঃস্থ মানুষের মাঝে মৌসুমী ফল কাঁঠাল বিতরণ করেছেন পুলিশ লাইন্স, ফরিদপুর।ফরিদপুর বাংলোয় গাছে প্রচুর কাঁঠাল ফলেছে। মেহনতী অসহায় মানুষের পক্ষে সম্ভব হয়ে ওঠে না মৌসুমী ফলের স্বাদ গ্রহণ করা। সবাই যেন এই দেশীয় মৌসুমি ফল খেতে পারে সেজন্য এমন ভিন্নরুপি উদ্যোগ নিয়েছেন পুলিশ সুপার, ফরিদপুর।

এসময় তিনি বলেন- ‘আমি অসহায় মানুষদের কথা ভেবে মৌসুমি ফল কাঁঠাল বিতরণ করছি। কাঁঠাল আমাদের দেশীয় ফল। যাদের টাকা আছে তারা কিনে খাবে আর যাদের নেই তারা কিনে খেতে পারবে না, এটি কেন হবে? আমরা চাই সবাই যেন এই দেশীয় মৌসুমি ফল খেতে পারে। তাই এটি বিতরণের উদ্যোগ নিয়েছি।’

এসময় আরো উপস্থিত ছিলেন সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুর, এম এ জলিল, অফিসার ইন-চার্জ, কোতয়ালী থানা, ফরিদপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ এবং সাংবাদিকবৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *