রবিউল ইসলাম
নালিতাবাড়ী প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠন ঠিকানার উদ্যোগে ও বি.এম সাবাব ফাউন্ডেশনের সহযোগীতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বেচ্ছাসেবীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) উপজেলার আব্দুল হাকিম স্মৃতি মডেল স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে শতাধিক স্বেচ্ছাসেবীদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ঠিকানা’র চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম উজ্জ্বল এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি, শেরপুর-২ (নকলা- নালিতাবাড়ী) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. গোলাম কিবরিয়া (ভিপি), আব্দুল হাকিম স্মৃতি মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক আফসার উদ্দীন, ইনসাফ এর চেয়ারম্যান হাবিবুল্লাহ পাহাড়ি, নালিতাবাড়ী ইসলামী পাঠাগারের সভাপতি জাহিদ হাসান, জাগ্রত মানবতা’র সভাপতি তাজবীর হাসান সিফাত, ইউনাইটেড ফর হিউম্যানিটির সভাপতি অপু সাহা,ইয়ুথ পাওয়ারের সভাপতি জাহিদ হাসান, প্রথমআলো বন্ধু সভার সভাপতি খোকন, যুব ফোরামের সভাপতি অভিজিৎ সাহা, সুবহে সাদিক ফাউন্ডেশনের সভাপতি শফিউল আলম, হিউম্যানিটি ট্রাস্ট অব নালিতাবাড়ীর প্রতিনিধি সিজান, একটি স্বপ্ন সোপান এর সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, আল ইত্তেহাদ এর প্রতিনিধি সহ উপজেলার উপজেলার ১৫টি স্বেচ্ছাসেবী সংগঠনের শতাধিক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথীরা বলেন, “এই আয়োজন সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করবে এবং সকল সেচ্ছাসেবী সংগঠন এর মাঝে ঐক্য তৈরি হবে। স্বেচ্ছাসেবীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নালিতাবাড়ী উপজেলার উন্নয়নমূলক ও সেবামূলক কাজ গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন আমন্ত্রিত অতিথীবৃন্দ। ইফতারের আগে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
