মোঃ ইমরান হোসেন
ময়মনসিংহ
১৭ ই মে সকাল ১১ ঘটিকায় গণতন্ত্রের মানস কন্যা বর্তমান সরকারের সফল রাষ্ট্রনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরী মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সফল সভাপতি জননেত্রী শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মহানগর আওয়ামীলীগ ময়মনসিংহ শাখার উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ মহানগর শাখা, ও মেয়র, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, জনাব মোঃ ইকরামুল হক টিটু, অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ মহানগর শাখা, মোহিত উর রহমান শান্ত, আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, সভাপতি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ময়মনসিংহ মহানগর শাখা, আব্দুল আওয়াল মিন্টু, প্রচার সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ময়মনসিংহ মহানগর শাখা, এ কে রাসেল আহমেদ, যুবলীগের রাসেল পাঠান, শাহিনুর রমমান, নওশেল আহমেদ অনি ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, সহ বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে বক্তব্য রাখেন।
