নীলফামারী-সৈয়দপুর সড়কের ঢেলাপীরে সড়ক দুর্ঘটনায় জাহিদ হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (২৪ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, শহরের গোলাহাট কবরস্থান গেট সংলগ্ন এলাকার বাসিন্দা জাহিদ হোসেন। তিনি প্রতিদিনই ভ্যানে করে পাউরুটি, বিস্কুটসহ বেকারি সামগ্রী দোকানে দোকানে বিক্রি করে আসছিলেন।

ঘটনার রাতে এসব বিক্রি করে ওইপথ দিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় ঢেলাপীর ফিলিং স্টেশনের কাছে দ্রুতগামী যানবাহনের চাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে যানবাহনটি আটক করা সম্ভব হয়নি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *