মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সিনিয়র সাংবাদিক মোঃ এরশাদ আলম এর আহবানে ০৩ জুলাই জেলা পরিষদ সংলগ্ন শামীম কম্পিউটারে সিটি প্রেসক্লাব গঠনের উদ্যেগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত সকল সদস্যগণের সর্বসম্মতিক্রমে সিনিয়র সাংবাদিক মোঃ এরশাদ আলমকে সভাপতি এবং মোঃ তামজিদুর রহমান তুহিনকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট সিটি প্রেসক্লাব গঠন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মোঃ সেলিম খান, সহ-সভাপতি মোঃ হায়দার আলী, সহ-সাধারণ সম্পাদক শাহ মোঃ মোসলেম উদ্দিন বিজন, যুগ্ম সম্পাদক মোঃ সুজা মিয়া, সাংগঠনিক সম্পাদক বিষ্ণু দেব বিশ^, কোষধ্যক্ষ মোঃ মাহমুদুল হাবিব রিপন, দপ্তর সম্পাদক মোঃ হোসেন আলী সোহেল, প্রচার সম্পাদক মোঃ আল আমিন, আইন বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিলন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মিঠু মিয়া, সদস্য মোঃ পিটু রশিদ, মোঃ আব্দুর রাজ্জাক সরকার, মোঃ জাকারিয়া হাসান সুমন, মোঃ ফিরোজ কবির, মোঃ রফিকুল ইসলাম রাফিক, মোঃ মমিনুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম, মোঃ মোহাম্মদ আলী, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আজাদ মিয়া প্রমূখ।
