সামদানি হোসেন বাপ্পি
সেবার ব্রতে চাকরি’ এই আপ্তবাক্যকে ধারণ করে বাংলাদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর(নিরস্ত্র) নিয়োগ ২০২৩-এর ময়মনসিংহ বিভাগের কার্যক্রমের প্রথম ধাপ Physical Endurance Test(PET) আগামী ৬-৮ জুন ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষে আজ ৫ জুন ২০২৩ তারিখ বিকাল ১৬:৩০ ঘটিকায় জেলা পুলিশ লাইনস, ময়মনসিংহের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড(কল্যাণ শেড)-এ এক বিশেষ ব্রিফিং এর আয়োজন করা হয়।
ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম মহোদয়। জেলা পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ব্রিফিং-এ আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব মো: এনামুল কবির ও অতি: ডিআইজি (ক্রাইম এন্ড অপস) জনাব আবিদা সুলতানা মহোদয়। এছাড়াও, ময়মনসিংহ রেঞ্জ ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নিয়োগ পরীক্ষা পরিচালনার জন্য আগত উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নিয়োগ প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকল পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নিয়োগ প্রক্রিয়ার সকল পর্যায়ে সর্বোচ্চ সততা, স্বচ্ছ্বতা ও দায়িত্বশীলতা নিশ্চিৎ করতে এবং আগত প্রার্থীদের সাথে সর্বোচ্চ ধৈর্য্য ও সুন্দর ব্যবহার করার জন্য সকলকে নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি চলমান প্রচন্ড তাপদাহের মধ্যে চলমান এই শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় কোনো প্রার্থী অথবা দায়িত্ব পালনকারী পুলিশ সদস্য যেন অসুস্থ হয়ে না পড়ে সেজন্য সবাইকে সযত্ন হবার আহ্বান জানানো হয়।
আগামী ৬ জুন ২০২৩ তারিখ সকাল ০৭:০০ ঘটিকায় সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ প্রত্যাশী প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা(Physical Endurance Test) শুরু হবে এবং বিভিন্ন ধাপে আগামী ৮ জুন ২০২৩ তারিখ পর্যন্ত চলমান থাকবে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে সমগ্র নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে জেলা পুলিশ ময়মনসিংহের প্রতিটি সদস্য বদ্ধ পরিকর।
