মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

সাদুল্লাপুরে দ্বিতীয় বিবাহ করায় বাবাকে মারধর করার অভিযোগে ছেলে সাকিব মিয়াকে (১৮) আটক করেছে পুলিশ। গুরুতর আহত পিতা আবুল হোসেন গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার (১ অক্টোবর) বিকালে ঘটনাটি ঘটেছে সাদুল্লাপুর উপজেলার জয়েনপুর গ্রামে এবং আজ সোমবার এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, উপজেলা সদরের সবার পরিচিত মোটরসাইকেল মেকানিক আবুল হোসেন সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেন। এবং প্রথম স্ত্রীকে তালাক দেন। এই ঘটনার সুত্র ধরে প্রথম পক্ষের সন্তান সাকিব মিয়া গত রবিবার দুপুরে তার পিতার মোটরসাইকেল মেরামতের দোকানে যান। পরে এই বিষয় নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আবুল হোসেন দোকান বন্ধ করে চলে যান। পরে বিকালে দোকান খোলার সময় সাকিব পিছন থেকে তার পিতার ওপর হামলা করে ধারালো অস্ত্র দিয়ে বেদম মারপিট করে। এতে তিনি গুরুতর আহত হন।

সাদুল্লাপুর থানার ওসি মাহবুব আলম বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে আজ সোমবার সাকিবকে আটক করে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *