জেলা প্রতিনিধি
গত দুইদিন বৃষ্টি যেন থামতে চায় না, তার উপর ডেম্পার গাড়ির ইট ভাটার মাটি পড়ে রাস্তা স্লিপিং হয়ে পড়েছে। সাতক্ষীরা-ভোমরা মহাসড়কের সুফির বাঁশতলা এলাকায় মোটরসাইকেলের সাথে ট্রাকের সংঘর্ষে দু’জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ১৯ আগষ্ট সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আলীপুর দিঘীরপাঁড় এলাকার আব্দুল হান্নান ও আলীপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে শরীফুল ইসলাম। আব্দুল হান্নায় পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

আলিপুর গ্রামের মনিরুল ইসলাম জানান, আব্দুল হান্নান মোটরসাইকেলে শরীফুল ইসলামকে নিয়ে ভোমরায় যাচ্ছিলেন। পথিমধ্যে সুফির বাঁশতলা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন আব্দুল হান্নান।

স্থানীয়রা শরীফুলকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ স্ব-স্ব বাড়িতে আনা হয়েছে বলে জানান মনিরুল।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় দু’জন নিহত হওয়ার বিষয়টি শুনেছি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *