মোঃ ইমরুল আহসান
দৈনিক মানবজমিনের কুয়াকাটা প্রতিনিধি হোসাইন আমিরকে পুলিশ মারধর করেছে। বেপরোয়া পুলিশ চড়-থাপ্পড় দিয়ে আমিরের মোবাইল ছিনিয়ে নেয়। পরে থানায় নিয়েও তাঁর ওপর নির্যাতন চালানো হয়।
বুধবার সন্ধ্যায় কুয়াকাটা সৈকতের পাশে নির্বাচন পরবর্তী সহিংসতার ভিডিও ধারনের সময় পুলিশ তার ওপর এ নির্যাতন চালায়। আমির মানবজমিনের পাশাপাশি বিজয় টিভিতেও কাজ করেন।
পুুলিশী আক্রমনের মুখে আমির নিজেকে সাংবাদিক পরিচয় দিলে মহিপুর থানার এসআই আব্দুর রব, কনস্টেবল আজিজ ও আল আমিন তাকে মারতে মারতে ঘটনাস্থলে থাকা ওসির কাছে নিয়ে যায়। সাংবাদিক আমির ওসিকেও তার পরিচয় দিলে ওসি তাকে পিকআপে তুলতে বলে এবং থানায় নিয়ে যায়। আমির জানিয়েছে থানাতেও তাকে মারধর করা হয়েছে। পরে কুয়াকাটার সাংবাদিকরা থানায় ছুটে গেলে পুলিশ দুঃখ প্রকাশ করে সাংবাদিক আমিরকে ছেড়ে দেয়।
পুলিশের এ হিংস্র আচরনের তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে দায়ি পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।
