বুলবুল আহমেদ
নেত্রকোনা প্রতিনিধি
জেলার বারহাট্রা উপজেলার ঝাউয়াইল গ্ৰামে
বিল্লাল হোসেন (৫২)পিতা মৃত সুমন আলীর সাথে তার আপন ছোট ভাই হান্নান মিয়া (৩৮)ভিটে বাড়ী ও জমি জমার ভাগ বাটোয়ারা নিয়ে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকে।বিল্লাল হোসেন ও তার স্ত্রী জাহানারা বেগম কে ভিটেবাড়ি ও সম্পত্তি নিয়ে আপন বড় ভাই তারা মিয়া (৬৫) এর যোগসাজসে একই মায়ের সন্তান মোঃ হান্নান মিয়া (৩৮) ও তার দুই ছেলে জুবায়ের (১৮) কালা মিয়া (১৫) বিল্লাল মিয়ার বসত বাড়ী দখল ও বাঁশঝাড়ের বাঁশ খেটে নেওয়ার অভিযোগ উঠেছে।গত ৩১শে মার্চ রবিবার বিল্লাল মিয়াও তার স্ত্রী মোছাঃ জাহানারা বেগম কে তাদের নিজের বসত ভিটার পিছনের বাঁশ ঝাড় থেকে আভিযুক্ত দেবর হান্নান মিয়া (৩৮)জোড় পূর্বক বাঁশ কেটে নিয়ে যেতে আসলে, বড় ভাই বিল্লাল মিয়া ও তার স্ত্রী জাহানারা বেগম বাধা দেয়,এতে ক্রুদ্ধ হয়ে হান্নান মিয়া (৩৮) ও তার দুই ছেলে জুবায়ের (১৮) ও কালামিয়া (১৫)মিলে বিল্লাল মিয়া ও তার স্ত্রী জাহানারা বেগম কে বেদম মারধর করে । পরে তার বাড়িতে বেড়া দিয়ে পথ রুদ্ধ করে এবং ফসলী জমিতেও হান্নান মিয়া তার দুই ছেলেকে নিয়ে সর্বদা নিষেধ বাধা দিয়ে যায়,বিল্লাল মিয়া এতে বাধা দিলে অভিযুক্ত হান্নান তার বড় ভাই ও ভাবীকে মারধর করে এমনকি বার বার প্রাণ নাসের হুমকি দেয়।এমতাবস্থায় যে কোন সময় বিল্লাল মিয়ার প্রাণহানি ঘটতে পারে বলে এলাকাবাসীর ভরাতে জানা যায়।এলাকা বাসীর পক্ষ থেকে উক্ত ঘটনার সত্যতা স্বীকার করেছেন আব্দুল মালেক মিয়া (৬৫)
মোঃ শাহজাহান মিয়া (৬০)
মোঃ শামসু মিয়া ও মোঃ হাবিবুর রহমান (৩২)সর্ব সাং ঝাউয়াইল ,উপজেলা বারহাট্রা, জেলা নেত্রকোনা।
সত্য ঘটনা অবলম্বনে এক পর্যায়ে মোঃ আব্দুল মালেক (৬৫)বলেন, বিল্লাল মিয়া একজন নিরীহ প্রকৃতির মানুষ,অপর দিকে হান্নান মিয়া একি বাবার সন্তান হলেও সে একজন উগ্ৰ মেজাজী ও কলহপ্রবল, ভূমিদস্যু বটে, হান্নানের অত্যাচার নির্যাতন দীর্ঘদিন ধরে অসহায় বিল্লাল মিয়া ও তার পরিবার সহ্য করে আসছে ‌। হান্নানের দখলদারিত্বে বাধা দিলে যেকোন সময় বিল্লাল মিয়া ও তাঁর স্ত্রী জাহানারা বেগম কে মেরে ফেলতে পারে বা যেকোন সময় অঘটন ঘটে যেতে পারে বলে এলাকাবাসী মনে করছে। ভোক্তভোগী বিল্লাল মিয়া ছোট ভাই হান্নানের অত্যাচার নির্যাতন এ অতিষ্ঠ হয়ে বিজ্ঞ আদালতে অভিযোগ করেন। অসহায় বিল্লাল মিয়ার পুত্ররা পারিবারিক অভাব অনটনের কারণে এলাকার বাইরে রুটি রোজগারের জন্য পড়ে থাকে,এই সুযোগে একা খালি বাড়ীতে হান্নান মিয়া তার ভাই বিল্লাল হোসেনের পরিবারকে সর্বদা হেনস্তা করার সুযোগ পেয়ে বার বার নির্যাতন নিপীড়ন করে আসছে।ভোক্ত ভোগী বিল্লাল মিয়া,- সন্ত্রাসী, ভূমিদস্যু হান্নানের অত্যাচার নির্যাতন থেকে রেহাই পেতে স্থানীয় বিচার শালিস বৈঠকে অনেক বার সুবিচার পাননি। এমতাবস্তায় বিল্লাল মিয়া ও তার পরিবার বারহাট্রা উপজেলা প্রশাসনের কাছে এর সুবিচার প্রার্থনা করে আমাদের প্রতিনিধির মাধ্যমে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন কামনা করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *