রাজশাহী প্রতিনিধি
মোঃ নাসিরউদ্দিন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে। ঘোষিত তালিকায় রাজশাহী থেকে মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা।
দলীয় সূত্রে জানা যায়, মাহমুদা হাবীবা বর্তমানে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিএনপির মিডিয়া সেলের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
তিনি দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রমে অবদান রাখছেন। রাজশাহী নগরীর কুমারপাড়া এলাকার বাসিন্দা মাহমুদা হাবীবা একজন পরিচিত নারী রাজনীতিক ও উদ্যোক্তা হিসেবেও পরিচিত।
দলের নেতাকর্মীরা মনে করছেন, তার এই মনোনয়ন রাজশাহীতে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনবে।
মাহমুদা হাবীবার এই সাফল্যে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। তার জন্য রইল অভিনন্দন ও শুভকামনা

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *