মোঃ আল ইমরান
স্টাফ রিপোর্টার

মহান স্বাধীনতার ঘোষক,বিএনপি সহ বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা,বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ১৯তম বাঙালি, আধুনিক বাংলাদেশের স্হপতি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্ম বার্ষিকী শ্যামগঞ্জে পালিত হয়।

রবিবার ১৯ জানুয়ারী ২০২৪ইং ১১ নং গোহালাকান্দা ইউনিয়ন বিএন পি ও সকল অঙ্গসহযোগী সংগঠনের
উদ্যোগে জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে
পূর্বধলার শ্যামগঞ্জ বাজারের ধারী মহলে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন পূর্বধলা উপজেলা বি এন পির প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক ও ১১ নং গোহালাকান্দা ইউনিয়নের সাবেক বার বার নির্বাচিত জন প্রিয় চেয়ারম্যান ফকির মোহাম্মদ: ছায়েদ আল মামুন শহীদ ফকির।
তিনি বলেন,প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ পেতাম না। ১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও আওয়ামীলীগ স্বাধীনতা ধ্বংস করেছে। ৪ আগস্টের ছাত্র জনতার আন্দোলনের ফলে নতুন করে আমরা স্বাধীনতা পেলাম।
আর যেন আওয়ামীলীগের দূসররা স্বাধীনতায় হস্তক্ষেপ করতে না পারে সেদিকে সচেতন থাকতে হবে।
তিনি আরো বলেন,আগামী নির্বাচন সুষ্ঠু হবে,পূর্বধলায় আগামী সংসদ নির্বাচনে আলহাজ্ব আবু তাহের তালুকদারকে এমপি হিসাবে দেখতে চাই,তাই তার হাতকে সকলে মিলে শক্তিশালী করতে হবে।

পূর্বধলা উপজেলা ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক মোঃ সালমান রহমান পল্লব এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নারানদিয়া ইউনিয়ের সাবেক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম সম্রাট,বিএনপি নেতা আসাদুজ্জামান দুলাল,বিএনপি নেতা দুলাল,পূর্বধলা উপজেলা বি এন পির সদস্য মোঃ গোলাম মোস্তফা বাচ্চু,মোঃ আঃ মতিন,সাধারণ সম্পাদক ১১ নং গোহালাকান্দা ইউনিয়ন বিএনপি, মোঃ নাহিদুল আলম সৌরভ যুগ্ম আহ্বায়ক পূর্বধলা উপজেলা ছাত্রদল,মোঃ আশরাফুল আলম পূর্বধলা উপজেলা ছাত্রদল,মোঃরিপন তালুকদার আহ্বায়ক হাফেজ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ,সুব্রত চন্দ্রদাস আহ্বায়ক ১১ নং গোহালাকান্দা ইউনিয়ন ছাত্রদল, গোহালাকান্দা ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান শান্ত সহ বি এন পির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ওলামা দলের নেতা হাফেজ হাফেজ আল মামুনেন দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *