মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করার লক্ষ্যে শেরপুর জেলার পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম এর সার্বিক নির্দেশনায় জেলা পুলিশের প্রতিটি ইউনিট নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় শেরপুর জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) আবু বকর সিদ্দিক-এর নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ৩১ জানুয়ারি ২১.১০ ঘটিকায় শেরপুর সদর থানাধীন কুসুমহাটি বাজারের চৌরাস্তা মোড়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
আসামি ১। মোঃ আল-আমিন মিয়া (২৪) পিতা- মৃত শামছুল হক ২। মোঃ সাদ্দাম মিয়া (২২) পিতা- মোঃ ভুট্টু মিয়া উভয় সাং- টাকীমারি, থানা- শেরপুর সদর, জেলা- শেরপুর। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য = ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা।
অপর অভিযানে শেরপুর জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) আবু বকর সিদ্দিক-এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ০১ ফেব্রুয়ারী ১০.৫০ ঘটিকার সময় ঝিনাইগাতি থানাধীন ফুলছড়ি সাকিনস্থ বাশকুড়া বাজারে দক্ষিণ মোড়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১১৩ বোতল ভারতীয় তৈরী আমদানি নিষিদ্ধ মদ উদ্ধার পূর্বক দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
আসামি ১। কার্তিক চন্দ্র সাহা (৪২), পিতা- মৃত ননী গোপাল সাহা, সাং- দাশরা, থানা- মানিকগঞ্জ, জেলা- মানিকগঞ্জ ২। মোঃ আব্দুল হালিম (৩০), পিতা – মৃত আজহার আলী শেখ, সাং- নয়াগাঁও, থানা- ঝিনাইগাতি জেলা- শেরপুর। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য = ১,৮১,৫০০/- (এক লক্ষ একাশি হাজার পাঁচশত) টাকা।
মাদক উদ্ধার ও আসামি গ্রেফতার সংক্রান্তে শেরপুর সদর থানা এবং ঝিনাইগাতী থানায় পৃথক পৃথকভাবে মামলা রুজু প্রক্রিয়াধীন।
