মোঃকায়সার রশীদ
শেরপুর
শেরপুর পৌরসভার গৌরীপুর কাজীবাড়ি পুকুর পার এলাকায় ৩ জুলাই রোজ সোমবার শেরপুর জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিফ রহমান এর নেতৃত্বে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর সহ একটি দল মাদকবিরোধী অভিযানে মোঃজাকির হোসেন (৪০) নামে এক মাদক কারবারীকে আটক করে।
পরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে, ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ শত টাকা জরিমানা করে শেরপুর জেলা কারাগারে প্রেরন করেন। প্রসিকিউটর হিসেবে প্রসিকিউশন দাখিল করেন,শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ক সার্কেলের পরিদর্শক মোঃএনামুল হক।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *