মোঃ ইমরুল আহসান

মোনালিসা বেগম, পিপিএম-সেবা পুলিশ সুপার, শেরপুর এর সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সভা কক্ষে জেলার পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সহিত পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভার শুরুতে শেরপুর জেলা হালকা মোটরযান শ্রমিক ইউনিয়নের পক্ষে থেকে জেলার নবাগত পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে পুলিশ সুপার পরিবহন সেক্টরের নেতৃবৃন্দের সাথে পরিচিতি ও বিভিন্ন বিষয়াধী নিয়ে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

সভায় পুলিশ সুপার সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, পরিবহন সেক্টরের শৃংখলা রক্ষা, গণপরিবহনের চালক ও সহযোগিদের মাঝে সচেতনতা বৃদ্ধি, যাত্রী সেবার মান উন্নয়ন, সড়কের পাশে অবৈধ গাড়ি পার্কিং না করা-সহ ট্রাফিক আইন মেনে চলার উপর গুরুত্ব আরোপ করে দিকনির্দেশনা প্রদান করেন।

পাশাপশি লাইসেন্স ছাড়া গাড়ি না চালানো, গাড়ি চালানোর পূর্বে ওই গাড়ির কাগজপত্র বা ফিটনেস ঠিক আছে কিনা তা নিশ্চিত হওয়াসহ সতর্ক থেকে গাড়ি চালানোর পরামর্শ দেন এবং ট্রাফিক ফাইন সম্পর্কে উপস্থিত সকলকে অবগত করেন।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শেরপুর জেলার বিভিন্ন পরিবহন মালিক এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *