মোঃ ইমরুল আহসান
শেরপুরের নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঝগড়ার একপর্যায়ে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে শিশু হত্যার অভিযোগে দুই নারীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার যোগানিয়া কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আদিবা (৫ মাস) ওই এলাকার ময়ছর উদ্দিনের মেয়ে।

এ ঘটনায় ময়ছর উদ্দিনে পাঁচ জনের নামে মামলা করেছেন বলে জানিয়েছে পুলিশ। এদের মধ্যে গ্রেপ্তার দুজন হলেন, লাভলী বেগম (৩০) ও তার মা হনুফা বেগম (৬৫)

পুলিশ জানায়, ময়ছর উদ্দিনের সঙ্গে প্রতিবেশি মৃত গোলাপজলের দুই ছেলে লিটন ও হামিদুলের জমি নিয়ে বিরোধ চলছিল। কয়েকদিন আগে গ্রাম্য শালিসে ওই বিরোধ নিষ্পত্তি করে সীমানা নির্ধারণ করে দেয়া হয়। শুক্রবার সন্ধ্যার দিকে ময়ছর, তার স্ত্রী ফাতেমা ও কন্যা সন্তানেরা মিলে নিজেদের সীমানায় কলার চারা রোপণ করতে যান। এসময় হামিদুলের স্ত্রী লাভলী বেগম ও তার মা হনুফা বেগম তাদের বাধা দেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে হামিদুলও যোগ দেন ঝগড়ায়। এ সময় উভয়পক্ষে হাতাহাতি শুরু হলে ফাতেমার কোলে থাকা পাঁচ মাস বয়সী কন্যাশিশু আদিবাকে কোল থেকে কেড়ে নিয়ে মাটিতে ছুঁড়ে মারেন লাভলী। এতে শিশুটি মাথায় আঘাত পেয়ে গুরুতর হলে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটায় শেরপুর জেলা সদর হাসপাতালে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাভলী বেগম ও হনুফা বেগমকে আটক করে।
নালিতাবাড়ী থানার পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ মিয়া বলেন, ‘হত্যাকান্ডে জড়িত দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে। নিহত শিশুর পিতা ময়ছর উদ্দিন বাদী হয়ে পাঁচ জনের নামে মামলা করেছেন। এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *