সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

বুধবার বিকালে শহিদ বুদ্ধিজীবী দিবস, ময়মনসিংহ মুক্ত দিবস ও মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান এর সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহিদ ও মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। মুক্তিযোদ্ধাগণের প্রতি সম্মান প্রদর্শন, জাতীয় পতাকার মর্যাদা সমুন্নত রাখা, মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস নতুন প্রজন্মের সম্মুখে তুলে ধরা ও জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে সুস্থ সুন্দর ঝাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আগামী ১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৩ উদযাপনের সর্বত্র প্রস্তুতি গ্রহণের বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন সভাপতি।

দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রণয়নকৃত জাতীয় কর্মসূচির সম্মেলিত কার্যবিবরণীটি ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আরিফুল হক মৃদুল সভায় তুলে ধরেন। সেইসাথে ময়মনসিংহ মুক্ত দিবস, মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদায় ও শোকাবহ পরিবেশে পালনের লক্ষ্যে ময়মনসিংহের সম্ভাব্য কর্মসূচি সভায় উপস্থাপন করা হয়।

সভায় জানানো হয়, ময়মনসিংহ মুক্ত দিবস উদযাপন উপলক্ষে ১০ ডিসেম্বর ময়মনসিংহ ছোটবাজার মুক্তমঞ্চ হতে সকাল ১০ টায় বর্ণাঢ্য রেলির আয়োজন করা হয়েছে। মুক্তমঞ্চে ১০ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রতিদিন একঘন্টা ব্যাপী মুক্তিযুদ্ধ বিষয়ক ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শন করা হবে। ১৬ই ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধনীর মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা শুরু হবে। সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলিত থাকবে। মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

জেলা প্রশাসক বলেন, মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর ও শহিদ বুদ্ধিজীবী ১৪ই ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ দুটি দিবস। সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন নিশ্চিতকরণের বিষয়টি পরিদর্শনের জন্য কমিটি গঠন করা হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *