স্থানীয় প্রতিনিধি

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ এরশাদুল আলম এর নেতৃত্বে বিশেষ অভিযানে লালমনিরহাট থানাধীন খুনিয়াগাছ ইউনিয়নের হরিন চওড়া মৌজাস্থ ধৃত আসামী ১। মোঃ মিজানুর রহমান (৪০), পিতা-মৃত আবু বক্কর সিদ্দিক এর বাড়ীর ভিতর আঙ্গীনা হইতে ০১ (এক) কেজি মাদকদ্রব্য গাঁজাসহ অপর আসামী ২. এজাজুল হক (৩২), পিতা-মোঃ নওশের হোসেন, উভয় গ্রাম- হরিণ চওড়া (বাঁশদহ মিলন বাজার) , থানা- লালমনিরহাট সদর, জেলা –লালমনিরহাটকে সহ ইং – ১৫/০৬/২০২৩ তারিখ ২০.৪৫ ঘটিকার সময় হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে লালমনিরহাট থানার মামলা নং-২৪, তারিখ- ১৬/০৬/২০২৩ খ্রিঃ, ধারা – ৩৬(১) সারণির ১৯(ক)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।

উদ্ধারকারী অফিসার এসআই মোঃ নজরুল ইসলাম, এএসআই মাহমুদার রহমান, এএসআই আসাদুজ্জামান, এএসআই মজিবুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স, লালমনিরহাট থানা, লালমনিরহাট।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *