স্থানীয় প্রতিনিধি
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ এরশাদুল আলম এর নেতৃত্বে জুয়ার বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে অদ্য ১০ জুন দিবাগত রাত্রে লালমনিরহাট থানাধীন ১০ নং বড়বাড়ি ইউনিয়নের খেদাবাগ এলাকার জনৈক মোঃ জিল্লুর রহমান এর টিনের ঘরের ভিতর টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় ১১ জন জুয়াড়ুকে গ্রেফতার করা হয়। আটককৃত জুয়াড়ুদের বিরুদ্ধে লালমনিরহাট থানার মামলা নং-১৫, তারিখ- ১০/০৬/২০২৩খ্রিঃ, ধারা – ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪, রুজু করা হয়।
এ সময় জুয়া খেলার সরঞ্জামাদি তাস এবং নগদ ২৪৯০/- টাকা জব্দ করা হয়।
