মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা উপলক্ষে রাজশাহীর মোহনপুরে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মোহনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করা হয়।
এছাড়াও রাজশাহী জেলার মোহনপুর প্রেসক্লাব, মোহনপুর মডেল প্রেসক্লাব ও ঐক্য প্রেসক্লাবের উদ্যোগে বীর শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণের পর মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দেশের স্বাধীনতার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, তাদের আদর্শ সমুন্নত রাখতেই প্রতিবছর এ কর্মসূচির আয়োজন করা হয়। এবারের আয়োজনে গণমাধ্যমকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।

মহান স্বাধীনতা দিবসে সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *