লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
রাজশাহী বিভাগীয় বিএসটিআই ও চারঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে ২৮ শে মে ২০২৪ মঙ্গলবার বেলা ২ টা ৪৫ মিনিটে উক্ত উপজেলার বিভিন্ন স্থানে ভেজাল বিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চারঘাটা উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইদা খানম। বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই স্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, চানাচুর, পাউরুটি তৈরি এবং পণ্যের প্যাকেটে অবৈধভাবে বিএসটিআই এর মানচিহ্ন ব্যবহার করার অপরাধে মেসার্স বাধন বেকারির ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং উৎপাদনের ব্যবহৃত নন ফুড, গ্রেডরং ও ফ্লেভার জব্দ করে বিনষ্ট করে দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সাথে ছিলেন বিএসটিআই রাজশাহী বিভাগীয়কার্যালয়ের অফিসার( সিএম) প্রকৌশলী জুনায়েদ আহমেদ, চার ঘাটা থানার এস আই ও তার সঙ্গীয় ফোর্স।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *