নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজশাহী জেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক মোঃ আনোয়ার হোসেন উজ্জ্বল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ-উল-ফিতর আমাদের মাঝে আনন্দ, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। এই ঈদ হোক সকলের জীবনে শান্তি, সমৃদ্ধি ও সুখের প্রতীক।”
তিনি আরও বলেন, “সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই হোক আমাদের ঈদের প্রধান শিক্ষা। আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলি।”
আনোয়ার হোসেন উজ্জ্বল রাজশাহী জেলার উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘদিন ধরে রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে সক্রিয় রয়েছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *