রাজশাহী প্রতিনিধি
মোঃ নাসিরউদ্দিন
রাজশাহীর সাবেক সফল সংসদ সদস্য ও সাবেক ভূমি প্রতিমন্ত্রী মরহুম কবির হোসেনের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে ২০২৬) দিনব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে উপস্থিত বক্তারা মরহুম কবির হোসেনের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন একজন জনদরদী নেতা, যিনি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। তার আদর্শকে ধারণ করেই এ ধরনের মানবিক কার্যক্রম আয়োজন করা হয়েছে।
রক্তদান কর্মসূচিতে যুব সমাজের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *