মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের জোতকার্তিক এলাকায় অবৈধভাবে পুকুর খননের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৩ মে ২০২৬) বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
অভিযানকালে অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে পুকুর খননের দায় স্বীকার করলে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না মর্মে মুচলেকা দেন।
উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *